
এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন ব্যাংক ২০২৬ PDF বিগত ১০ বছরের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান
ইংরেজি ১ম পত্রের পর যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চিন্তিত থাকে, তা হলো ইংরেজি ২য় পত্র (English 2nd Paper)। বিশেষ করে গ্রামার অংশের নিয়মগুলো মনে রাখা এবং পরীক্ষায় সঠিকভাবে প্রয়োগ করা অনেকের কাছেই চ্যালেঞ্জিং মনে হয়।
ইংরেজি ২য় পত্রে A+ নিশ্চিত করতে হলে গ্রামারের নিয়ম জানার পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্রচুর অনুশীলন করা অপরিহার্য। কারণ, বোর্ড পরীক্ষায় প্রায়শই প্রশ্নের প্যাটার্ন এবং গ্রামারের রুলস পুনরাবৃত্তি হয়।
তোমাদের এই প্রস্তুতির যাত্রা সহজ করতে আজ আমরা শেয়ার করছি "HSC English 2nd Paper Question Bank 2026" এর পিডিএফ ফাইল। এতে ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের ইংরেজি ২য় পত্রের প্রশ্ন এবং সেগুলোর অধ্যায়ভিত্তিক বিশ্লেষণধর্মী নির্ভুল সমাধান রয়েছে।
ইংরেজি ২য় পত্রের দুটি প্রধান অংশ—গ্রামার (Grammar) এবং কম্পোজিশন (Composition)। এই পিডিএফটি তোমাকে দুই অংশেই সাহায্য করবে:
গ্রামার অংশ: এখানে গত ১০ বছরের সব গ্রামার আইটেম (যেমন: Preposition, Right form of verbs, Narration, Modifiers ইত্যাদি) অধ্যায়ভিত্তিক সাজানো আছে। প্রতিটি উত্তরের সাথে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেন এই নিয়মটি ব্যবহৃত হলো। ফলে মুখস্থ না করে তুমি নিয়মগুলো শিখতে পারবে।
রাইটিং অংশ: Paragraph, Report, Letter/Application লেখার সঠিক ফরম্যাট এবং স্ট্যান্ডার্ড নমুনা উত্তরগুলো দেখে তুমি তোমার রাইটিং স্কিল উন্নত করতে পারবে।
পিডিএফটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
- বিস্তৃত সংগ্রহ: ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্নপত্র এক ফাইলে।
- টপিকভত্তিক বিন্যাস: প্রতিটি গ্রামার আইটেম আলাদা আলাদা অধ্যায়ে সাজানো (যেমন: সব বোর্ডের Narration এক জায়গায়)।
- নির্ভুল গ্রামার সমাধান: ব্যাখ্যামূলক উত্তর, যা জটিল নিয়মগুলো বুঝতে সাহায্য করবে।
- স্ট্যান্ডার্ড রাইটিং ফরম্যাট: কম্পোজিশন অংশের জন্য উচ্চ নম্বর পাওয়ার উপযোগী নমুনা উত্তর।
- সাজেশন ২০২৬: আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করতে সহায়ক।
