Honours 1st Year ICT Unit 6 গোপনীয়তা ও নিরাপত্তা Guide PDF

Ahsan

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের Honours 1st year শিক্ষার্থীদের জন্য আজকের পোস্টে থাকছে অনার্স ১ম বর্ষ আইসিটি গাইড PDF। আমরা এখানে ইউনিট-০৬: গোপনীয়তা ও নিরাপত্তা এর সম্পূর্ণ গাইড PDF নিয়ে এসেছি। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য নিচে এই ইউনিট-০৬: গোপনীয়তা ও নিরাপত্তা অধ্যায়ের গাইড পিডিএফ দেওয়া হলো। এছাড়া, যারা অনার্স ১ম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড PDF পড়তে বা ডাউনলোড করতে চান তাদের জন্য পোস্টের একদম শেষে অনার্স ১ম বর্ষের ICT গাইড বই পিডিএফ (PDF) ডাউনলোড লিংক দেওয়া আছে। চলুন আগে কিছু প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক!

Honours 1st Year ICT Unit 6 গোপনীয়তা ও নিরাপত্তা Guide PDF


ইউনিট-০৬: গোপনীয়তা ও নিরাপত্তা অধ্যায়ের গাইড পিডিএফ 

প্রশ্ন ৬.০১ তথ্য নিরাপত্তা বলতে কী বুঝ?

​উত্তর:

ভূমিকা: তথ্য নিরাপত্তা বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় তথ্যকে অননুমোদিত প্রবেশ, ব্যবহার, পরিবর্তন, ধ্বংস অথবা ফাঁস হওয়া থেকে রক্ষা করা হয়। বর্তমান ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ একটি প্রতিষ্ঠানের কার্যক্রম, অর্থনৈতিক লেনদেন, ব্যবসায়িক কৌশল, কিংবা ব্যক্তিগত গোপনীয়তার মূল ভরকেন্দ্র হলো তথ্য। ঠিক এই কারণে তথ্যকে নিরাপদ রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

​তথ্য নিরাপত্তা: তথ্য নিরাপত্তা হলো তথ্য এবং তথ্য ব্যবস্থাগুলোকে অননুমোদিত অ্যাক্সেস, ব্যবহার, প্রকাশ, পরিবর্তন, রেকর্ড বা ধ্বংস থেকে রক্ষা করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তথ্য ও ব্যবস্থার গোপনীয়তা অখণ্ডতা এবং প্রাপ্যতা নিশ্চিত করা হয়। এটি শুধু প্রযুক্তিগত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবস্থাপনা, কর্মী প্রশিক্ষণ এবং নীতিগত প্রক্রিয়াকেও অন্তর্ভুক্ত করে। এর মূল উদ্দেশ্য হলো তথ্যকে এমনভাবে সুরক্ষিত রাখা যাতে এটি কেবল অনুমোদিত ব্যক্তি বা সত্তার জন্য অ্যাক্সেসযোগ্য হয়, সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী সবসময় উপলব্ধ থাকে।

​প্রামাণ্য সংজ্ঞা:

​According to Wikipedia: তথ্য নিরাপত্তা বলতে বুঝায় তথ্য এবং তথ্য সিস্টেমগুলোতে অবৈধ প্রবেশ ব্যবহার, প্রকাশ, বিঘ্ন, পরিবর্তন বা ধ্বংস থেকে রক্ষা করার প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো তত্যের গোপনীয়তা, অখণ্ডতা, নিশ্চিত করা। যা সাধারণত CIA ত্রয়ী হিসেবে পরিচিত। অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন- প্রামানিকতা, জবাবদিহিতা এবং নির্ভরযোগ্যতা ও অন্তর্ভুক্ত হতে পারে।

​অন্যান্যদের মতে: আমরা আমাদের ডাটা এবং সিস্টেমকে তাদের অপব্যবহার করতে চায় এমন ব্যক্তিদের থেকে রক্ষা করতে চাই।

​উপসংহার: পরিশেষে বলা যায় যে, তথ্য নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যা ডিজিটাল যুগে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে নানা ধরনের সাইবার হুমকি থেকে সুরক্ষা প্রদান করে। তথ্য নিরাপত্তা কেবল প্রযুক্তির মাধ্যমেই নয়, বরং দায়িত্বশীল ব্যবহার, নৈতিকতা ও সচেতনতার মাধ্যমেও নিশ্চিত হয়। বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সঠিকভাবে তথ্য নিরাপত্তা বজায় রাখা না গেলে উন্নয়ন, ব্যবসা ও ব্যক্তিগত গোপনীয়তা সবই হুমকির মুখে পড়তে পারে। তাই তথ্য নিরাপত্তা এখন শুধুমাত্র একটি প্রয়োজন নয়, বরং একটি বাধ্যতামূলক শর্ত।

​প্রশ্ন ৬.০২ তথ্য নিরাপত্তার উদ্দেশ্য আলোচনা কর।

উত্তর:

ভূমিকা: তথ্য নিরাপত্তা হলো তথ্যকে অননুমোদিত প্রবেশ, ব্যবহার, প্রকাশ, পরিবর্তন বা ধ্বংস থেকে সুরক্ষিত রাখার একটি সামগ্রিক এবং অপরিহার্য অনুশীলন। বর্তমান যুগে যখন তথ্যের আদান-প্রদান এবং সংরক্ষণ পুরোটাই ডিজিটাল মাধ্যম নির্ভরশীল, তখন এর নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

​তথ্য নিরাপত্তার প্রধান উদ্দেশ্য: তথ্য নিরাপত্তা কেবল প্রযুক্তিগত ব্যবস্থা নয়, বরং এমন একটি সামগ্রিক প্রক্রিয়া যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক, ব্যক্তিগত এবং কৌশলগত তথ্যের গোপনীয়তা, বিশুদ্ধতা এবং সহজলভ্যতা বজায় রাখার নিশ্চয়তা প্রদান করে। এই ব্যবস্থা ছাড়া আধুনিক ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে, কারণ তথ্যের সুরক্ষা ছাড়া ডিজিটাল বিশ্ব ব্যবস্থায় বিশ্বাস ও নির্ভরযোগ্যতা স্থাপন করা একেবারেই অসম্ভব। নিচে তথ্য নিরাপত্তার উদ্দেশ্যসমূহ আলোচনা করা হলো:

১. গোপনীয়তা (Confidentiality): এটি নিশ্চিত করে যে সংবেদনশীল তথ্য কেবল অনুমোদিত ব্যক্তি বা সত্তার কাছেই প্রবেশযোগ্য। অননুমোদিত প্রবেশ, যেমন ডেটা চুরি বা তথ্য ফাঁস হওয়া, রোধ করাই এর প্রধান কাজ। এই লক্ষ্য অর্জনের জন্য ডেটা এনক্রিপশন, পাসওয়ার্ড সুরক্ষা এবং কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ (Access control) ব্যবস্থা ব্যবহার করা হয়। এটি ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. বিশুদ্ধতা (Integrity): এই লক্ষ্যটি তথ্যের নির্ভরযোগ্যতা এবং নির্ভুলতা নিশ্চিত করে। এটি নিশ্চিত করে যে তথ্য তার পুরো জীবনচক্র জুড়ে সঠিক এবং সম্পূর্ণ থাকবে। তথ্যকে যাতে কোনো অননুমোদিত ব্যক্তি বা সিস্টেম দ্বারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন, নষ্ট বা বিকৃত করা না যায়, তা নিশ্চিত করা বিশুদ্ধতার প্রধান কাজ। এর জন্য ডেটা ব্যাকআপ, ডিজিটাল সিগনেচার এবং ভার্সন কন্ট্রোলের মতো কৌশল ব্যবহার করা হয়।

৩. সহজলভ্যতা (Availability): সহজলভ্যতা নিশ্চিত করে যে অনুমোদিত ব্যবহারকারীরা যখন প্রয়োজন হবে, তখনই তথ্যে এবং সংশ্লিষ্ট সিস্টেমে প্রবেশ করতে পারবেন। এটি নিশ্চিত করে যে সিস্টেমটি নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সাইবার আক্রমণ যেমন DDoS (Distributed Denial of Service) বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে সিস্টেম অচল না হয়, সেদিকে লক্ষ রাখা হয়। এই লক্ষ্য অর্জনের জন্য ডেটা ব্যাকআপ, ফল্ট-টলারেন্স (Fault-tolerance) এবং ডিজেস্টার রিকভারি প্ল্যানিং (Disaster recovery planning)-এর মতো কৌশল ব্যবহার করা হয়।

​এই তিনটি প্রধান লক্ষ্যের পাশাপাশি, আধুনিক তথ্য নিরাপত্তায় আরও কিছু লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়; যেমন:

​(ক) প্রমাণীকরণ (Authentication): এটি নিশ্চিত করে যে ব্যবহারকারী আসলে সেই ব্যক্তি, যিনি নিজেকে ব্যবহারকারী বলে দাবি করছেন। এর জন্য পাসওয়ার্ড, বায়োমেট্রিক বা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো পদ্ধতি ব্যবহার করা হয়।

​(খ) দায়বদ্ধতা (Accountability): এটি নিশ্চিত করে যে সিস্টেমে প্রতিটি অ্যাকশন বা কাজের জন্য একজন ব্যক্তি বা সত্তাকে দায়ী করা যায়। এর মাধ্যমে কে কখন তথ্যে প্রবেশ করেছে, তা ট্র্যাক করা সম্ভব হয়। এই লক্ষ্যগুলো মেনে চলার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের তথ্য-সম্পদকে সুরক্ষিত রাখা সম্ভব হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, তথ্য নিরাপত্তা কেবল প্রযুক্তিগত সুরক্ষা নয়, বরং এটি একটি সামগ্রিক ব্যবস্থাপনা প্রক্রিয়া, যা কোনো প্রতিষ্ঠানের তথ্যের মূল্যবান সম্পদকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। আজকের এই দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে, তথ্য নিরাপত্তার ধারণাটি কেবল একটি অনুশীলন নয়, বরং এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া যা নতুন নতুন ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমাগত বিকশিত হচ্ছে।

​প্রশ্ন ৬.০৩ তথ্য নিরাপত্তার হুমকিসমূহ বর্ণনা কর।

উত্তর:

ভূমিকা: বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তথ্য এখন সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, এমনকি দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম কার্যক্রমেও তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু প্রযুক্তির এই ক্রমবর্ধমান ব্যবহারের ফলে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জেরও সৃষ্টি হয়েছে। এ ঝুঁকিগুলোই মূলত তথ্য নিরাপত্তার হুমকি বা Information security threat নামে পরিচিত।

​তথ্য নিরাপত্তার হুমকি: তথ্য নিরাপত্তার হুমকি হলো এমন যেকোনো সম্ভাব্য কারণ, পরিস্থিতি বা আক্রমণ যা একটি প্রতিষ্ঠানের বা ব্যক্তির তথ্যকে অনিরাপদ করে তুলতে পারে। এই হুমকি তথ্যের গোপনীয়তা (Confidentiality), অখণ্ডতা (Integrity) এবং প্রাপ্যতাকে (Availability) ক্ষতিগ্রস্ত করতে পারে, যেটি তথ্য নিরাপত্তার মূল ভিত্তিকে নষ্ট করে দেয়। তথ্য নিরাপত্তার হুমকিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- (i) অভ্যন্তরীণ হুমকি এবং (ii) বহিরাগত হুমকি।

​অভ্যন্তরীণ হুমকি: এগুলো মূলত প্রতিষ্ঠানের ভেতর থেকে আসা ঝুঁকি। উদাহরণস্বরূপ-অসৎ কর্মচারী ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করে দিতে পারে, কারও অবহেলার কারণে পাসওয়ার্ড বাইরে চলে যেতে পারে, অথবা কর্মীরা নিরাপদ ডিভাইস ব্যবহার করে ডেটা চুরি করতে পারে। অনেক সময় সচেতনতার অভাব থেকেও তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে থাকে।

​বহিরাগত হুমকি: এগুলো আসে প্রতিষ্ঠানের বাইরে থেকে। যেমন- হ্যাকারদের আক্রমণ, ম্যালওয়্যার, ফিশিং, র‍্যানসমওয়্যার, স্প্যাম, ডিনায়াল অব সার্ভিস (DoS/DDoS) আক্রমণ ইত্যাদি। এগুলো তথ্য সিস্টেমকে অব্যবহারযোগ্য করে দিতে পারে, ডেটা চুরি করতে পারে কিংবা ডেটা ধ্বংসও করতে পারে।

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগও একটি বড়ো হুমকি হতে পারে। যেমন ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড ইত্যাদি ঘটলে সার্ভার বা তথ্য সংরক্ষণের স্থান নষ্ট হয়ে যেতে পারে। আবার বিদ্যুৎ বিভ্রাট বা হার্ডওয়্যার ব্যর্থতাও তথ্য নিরাপত্তাকে প্রভাবিত করে।

​ডিজিটাল দুনিয়ার সবচেয়ে বড়ো সমস্যা হলো হুমকির ধরন ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন ধরনের ম্যালওয়্যার বা আক্রমণ পদ্ধতি তৈরি হচ্ছে, যা আগের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। এজন্য হুমকিকে শুধু বোঝা মনে না করে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, তথ্য নিরাপত্তার হুমকি হলো এমন যেকোনো ঝুঁকি, আক্রমণ, রা পরিস্থিতি যা তথ্যকে অনিরাপদ করে এবং তথ্যের মৌলিক বৈশিষ্ট্য- গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা- হুমকির মুখে ফেলে। ডিজিটাল সমাজে এসব হুমকি দিন দিন বাড়ছে এবং জটিল থেকে জটিলতর হচ্ছে। তাই এ থেকে সুরক্ষিত থাকার জন্য শক্তিশালী নিরাপত্তা নীতি, উন্নত প্রযুক্তি, কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি ব্যবহারকারীর সচেতনতা জরুরি।

অনার্স ১ম বর্ষ আইসিটি (ICT) ইউনিট-০৬ গোপনীয়তা ও নিরাপত্তা এর সম্পূর্ণ গাইড PDF

📥 PDF ডাউনলোড করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join