অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি সাজেশন - Honours 1st year Microeconomics Suggestion

Ahsan

Honours 1st year Microeconomics Suggestion 

অনার্স ১ম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি সাজেশন - Honours 1st year Microeconomics Suggestion

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা (Management), মার্কেটিং (Marketing) এবং ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking) বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যষ্টিক অর্থনীতি (Microeconomics) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ধারাবাহিক অনুশীলন। একটি মানসম্মত সাজেশন শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর করে তোলে।

এই বিষয়টির গুরুত্ব বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের ভিত্তিতে ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের প্রতিটি অধ্যায়ের বিগত বছর আসা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে।

আশা করি, প্রতিটি অধ্যায়ের সাজেশন নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং কাঙ্ক্ষিত ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিচে প্রতিটি অধ্যায় এর সাজেশন দেওয়া হয়েছে।

অধ্যায় ০১ ‣ মৌলিক ধারণা ও চিন্তাধারা

পাঠ ০১ : অর্থনীতির সংজ্ঞা ও প্রাসঙ্গিকতা, ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি

  • 7★ ০১. অর্থনীতির সংজ্ঞা দাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৭, '১৯, ব্যব. '১৪, ফি. '১৬, '১৮]
  • 5★ ০২. অর্থনীতির বিভিন্ন মতবাদ সম্পর্কে আলোচনা কর。
  • অথবা, অর্থনীতির বিভিন্ন ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 5★ ০৩. অর্থনীতির আওতা বা পরিধি আলোচনা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৬]
  • 7★ ০৪. সমালোচনাসহ অধ্যাপক এল. রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৮]
  • অথবা, অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি আলোচনা কর। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৫, ফি. '১৭]
  • 5★ ০৫. অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '২০]
  • 7★ ০৬. ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝায়? [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৪, '১৫]
  • 7★ ০৭. ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৯]
  • 3★ ০৮. ব্যষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতাসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • 3★ ০৯. সামষ্টিক অর্থনীতি কী?
  • 7★ ১০. সামষ্টিক অর্থনীতির পরিধি আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির আওতা আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 7★ ১১. সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '২০]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
  • 7★ ১২. সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির হাতিয়ারগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬, '২১, '২৩]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭]
  • 5★ ১৩. সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • অথবা, সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতাগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '২২]
  • 5★ ১৪. "ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।" - ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০, '২২]
  • 7★ ১৫. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, ব্যব. ১৪, ১৫, ফি. '১৫, '১৬, '১৯]
  • অথবা, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • অথবা, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 5★ ১৬. মিশ্র অর্থনীতি কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '২৪]
  • অথবা, মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৭. মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) ২০২০, হিবি. '১৪, '২৪, ফি. '১৪]
  • অথবা, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '২০, ফি. ২০১৯]
  • 5★ ১৮. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • 5★ ১৯. ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ফি. ২০১৭]
  • 3★ ২০. ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ।

পাঠ ০২ : দুষ্প্রাপ্যতা, সুযোগ ব্যয় ও উৎপাদন সম্ভাবনা রেখা

  • 7★ ২১. সম্পদ কী? সম্পদের বৈশিষ্ট্যসমূহ কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, ব্যব. ২০১৯]
  • 5★ ২২. সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী?
  • 7★ ২৩. সুযোগ ব্যয় কী? রেখাচিত্রের সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা কর।
  • 7★ ২৪. মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ আলোচনা কর। [জা.বি. হিবি. ২০১৫, '১৭]
  • অথবা, অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো কী কী? [জা.বি. (অনার্স) ২০১৪]
  • 5★ ২৫. অর্থনৈতিক মৌলিক সমস্যাসমূহ কীভাবে সমাধান করা যায়? [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]

পাঠ ০৩ : অর্থনৈতিক চিন্তাধারা-ক্লাসিক্যাল, নয়া ক্লাসিক্যাল

  • 3★ ২৬. অর্থনৈতিক চিন্তাধারা কী?
  • 3★ ২৭. ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা কী?
  • 3★ ২৮. ক্লাসিক্যাল মডেল বাংলাদেশে কতটুকু প্রযোজ্য?
  • 5★ ২৯. নব্য ক্লাসিক্যাল তত্ত্বের মৌলিক ধারণা ব্যাখ্যা কর। ক্লাসিক্যাল তত্ত্ব থেকে এটি কতটুকু ভিন্ন? [জা.বি. ২০১৬]
  • 3★ ৩০. ক্লাসিক্যাল চিন্তাধারার সাথে নয়া ক্লাসিক্যাল চিন্তাধারার পার্থক্য দেখাও।

পাঠ ০৪ : কেইনসীয় ও মার্কসবাদ মতবাদ

  • 5★ ৩১. কেইনসীয় বিপ্লব ধারণাটি ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৮, '১৯]
  • অথবা, কেইনসীয় বিপ্লব বলতে কী বুঝায়? [জা.বি. ২০২৩]
  • 7★ ৩২. অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে কেইনসের ধারণা ব্যাখ্যা কর। [জা.বি. ২০২০, '২২]
  • অথবা, সামষ্টিক অর্থনীতি সম্পর্কে কেইনসের অবদান বিস্তৃত আলোচনা কর। [জা.বি. ২০১৬]
  • অথবা, অর্থনৈতিক চিন্তাধারার বিকাশে কেইনসের অবদানগুলো আলোচনা কর। [জা.বি. ২০১৪]
  • 3★ ৩৩. ক্লাসিক্যাল ও কেইনসীয় অর্থনীতির মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধর। [জা.বি. ২০১৯]
  • 3★ ৩৪. মার্কসীয় স্কুল কী? [জা.বি. ২০২০]
  • 3★ ৩৫. ক্লাসিক্যাল এবং মার্কসীয় উন্নয়ন তত্ত্বের পার্থক্যসমূহ আলোচনা কর।
  • 5★ ৩৬. টীকা ক. অর্থনীতি খ. ব্যষ্টিক অর্থনীতি গ. সামষ্টিক অর্থনীতি


অধ্যায় ০২ ‣ চাহিদা, যোগান ও ভারসাম্য বিশ্লেষণ

পাঠ ০১ : চাহিদা বিধি, সমীকরণ, চাহিদা রেখা

  • 5★ ৩৭. অভাব কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
  • 7★ ৩৮. অভাবের বৈশিষ্ট্যসমূহ লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
  • 7★ ৩৯. চাহিদার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) ২০১০, '১৩, ব্যব. '১৫]
  • অথবা, চাহিদার নির্ধারকসমূহ কী কী? [জা.বি. (অনার্স) ফি. ২০১৯, হিবি. '১৫]
  • 5★ ৪০. চাহিদা পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, ব্যব. '১৮]
  • 5★ ৪১. চাহিদার পরিমাণের পরিবর্তন ও চাহিদার স্থানান্তর চিত্রসহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ২০১৪]
  • অথবা, চাহিদার পরিবর্তন বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 7★ ৪২. চাহিদা বিধি কী? চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬, ফি. '১৯]
  • অথবা, সমালোচনাসহ চাহিদা বিধিটি বর্ণনা কর। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৯, হিবি. '২১]
  • অথবা, চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '২৩]
  • অথবা, চাহিদা বিধির সীমাবদ্ধতা ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ৪৩. চাহিদাসূচি কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '২৪]
  • 7★ ৪৪. একটি কাল্পনিক চাহিদাসূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '১৯, '২৪, ব্যব. '১৪, '১৫, '১৭]
  • 5★ ৪৫. চাহিদাসূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর। [জা.বি. (অনার্স) ২০১০, ব্যব. '১৬, ফি. '১৬]
  • অথবা, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 5★ ৪৬. কেন গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৯]
  • 5★ ৪৭. চাহিদা অপেক্ষক Q = 12/P থেকে চাহিদা রেখা অঙ্কন কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '১৭]
  • 5★ ৪৮. পরিপূরক দ্রব্য বলতে কী বুঝ?
  • 7★ ৪৯. পরিবর্তক দ্রব্য বলতে কী বুঝ?
  • অথবা, বিকল্প দ্রব্য বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ৫০. পরিবর্তক বা বিকল্প এবং পরিপূরক দ্রব্যের মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) ফি. ২০১৫, '১৭]
  • অথবা, বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]

পাঠ ০২ : সেটারিস প্যারিবাস অনুমান, যোগান বিধি, সমীকরণ, রেখার স্থানান্তর

  • 7★ ৫১. যোগানের নির্ধারকসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬, '২০, ব্যব. '১৮, '১৯, ফি. '১৪, '১৬, '১৮]
  • 7★ ৫২. যোগান রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন? [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৪, '১৭, '১৯, ফি. ২০১৯]
    অথবা, যোগান রেখা কেন ডানদিকে ঊর্ধ্বগামী হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬, '২০]
    অথবা, যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 3★ ৫৩. সেটারিস প্যারিবাস অনুমান কী?
  • 5★ ৫৪. চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '১৯, '২৩, ব্যব. '১৫, '১৮]
  • 5★ ৫৫. যোগান ও মজুদের মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২৪, ব্যব. '১৯]

পাঠ ০৩ : বাজার ভারসাম্য

  • 5★ ৫৬. বাজার ভারসাম্য কী?
  • 7★ ৫৭. একটি পণ্যের মূল্য যখন যোগান ও চাহিদাকে ভারসাম্য আনতে ব্যর্থ হয় তখন কী কী উপায়ে সম্পদ বণ্টন করা হয়? [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 5★ ৫৮. কোন অবস্থায় যোগানের পরিবর্তন হলেও ভারসাম্য দামের কোনো পরিবর্তন হয় না?
  • 5★ ৫৯. কোন অবস্থায় যোগানের পরিবর্তন হলেও ভারসাম্য পরিমাণের কোনো পরিবর্তন হয় না?
  • 3★ ৬০. টীকা ক. অভাব খ. চাহিদা গ. যোগান

অধ্যায় ০৩ ‣ বাজার নিয়ন্ত্রণ

পাঠ ০১ : সিলিং প্রাইস ও ফ্লোর প্রাইস

  • 5★ ৬১. প্রাইস সিলিং কী?
  • 5★ ৬২. প্রাইস ফ্লোর কী?
  • 5★ ৬৩. প্রাইস সিলিং ও প্রাইস ফ্লোর এর পার্থক্য লেখ।

পাঠ ০২ : কোটা

  • 5★ ৬৪. কোটা কাকে বলে?
  • 5★ ৬৫. কোটার প্রভাব বা ফলাফল ব্যাখ্যা কর।
  • 5★ ৬৬. ট্যারিফ বা শুল্ক কাকে বলে?
  • 7★ ৬৭. শুল্ক আরোপের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা কারণসমূহ আলোচনা কর।
  • 5★ ৬৮. শুল্ক ও কোটার পার্থক্য আলোচনা কর।
  • 7★ ৬৯. শুল্কের তুলনায় কোটা আরোপ পছন্দনীয়তার কারণ উল্লেখ কর।
  • 5★ ৭০. শুল্ক ও কোটার সমতা কখন হয়।-ব্যাখ্যা কর।

পাঠ ০৩ : কর

  • 5★ ৭১. কর বলতে কী বুঝ?
  • 7★ ৭২. এডাম স্মিথ কর্তৃক প্রদত্ত করের চারটি কানুন বা নীতিমালা আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 7★ ৭৩. করের প্রভাব বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 7★ ৭৪. করের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 7★ ৭৫. কর ও ফি এর মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬]
  • 7★ ৭৬. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
    অথবা, একটি ভালো কর ব্যবস্থার পূর্বশর্তসমূহ কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 7★ ৭৭. কর সঞ্চালনের চাহিদা ও সরবরাহ (যোগান) তত্ত্ব আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]

পাঠ ০৪ : ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত

  • 7★ ৭৮. ভোক্তার উদ্বৃত্ত ধারণার গুরুত্ব বর্ণনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২৩]
  • 7★ ৭৯. ভোক্তার উদ্বৃত্ত কী? ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ফি. ব্যব. ২০১৬]
    অথবা, ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
    অথবা, সমালোচনাসহ ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 5★ ৮০. উৎপাদকের উদ্বৃত্ত বলতে কী বুঝ?
  • 7★ ৮১. ভোক্তা এবং উৎপাদক উদ্বৃত্তের কী হবে যখন কোনো পণ্যের বিক্রয়ের উপর কর আরোপ করা হয়? কর রাজস্বের সাথে ভোক্তা এবং উৎপাদক উদ্বৃত্তের পরিবর্তন কীভাবে তুলনা করা হয়? ব্যাখ্যা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 3★ ৮২. টীকা ক. প্রাইস সিলিং খ. প্রাইস ফ্লোর গ. কোটা ঘ. ট্যারিফ বা শুল্ক

অধ্যায় ০৪ ‣ স্থিতিস্থাপকতা

পাঠ ০১ : চাহিদা স্থিতিস্থাপকতা

  • 5★ ৮৩. স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি.-২০২০]
  • 7★ ৮৪. চাহিদা স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়? [জা.বি. (অনার্স) ২০১০, হিবি. '১৬]
    অথবা, চাহিদার স্থিতিস্থাপকতা কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২২]
  • 5★ ৮৫. চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারকসমূহ ব্যাখ্যা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২১, '২৩]
    অথবা, চাহিদা স্থিতিস্থাপকতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 7★ ৮৬. স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) ২০১১, হিবি. '২১, ব্যব. ২০১৭]
    অথবা, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২২]
  • 7★ ৮৭. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) ব্যব-২০১৯]
    অথবা, চাহিদার দাম ও আয় স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 5★ ৮৮. একটি সরলরৈখিক চাহিদা রেখার কোন নির্দিষ্ট বিন্দুতে কীভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করবে? ব্যাখ্যা কর। [জা.বি. ২০২০, '২৩]

পাঠ ০২ : যোগান স্থিতিস্থাপকতা

  • 5★ ৮৯. স্থিতিস্থাপকতা যোগান বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 7★ ৯০. যোগান স্থিতিস্থাপকের নির্ধারকসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৮, '২০]
  • 5★ ৯১. যোগান স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা কর。
    অথবা, তুমি কীভাবে যোগানের স্থিতিস্থাপকতা গণনা করবে? [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 7★ ৯২. বিভিন্ন যোগান স্থিতিস্থাপকতা চিত্রসহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) ফি. বা. ২০১৪]
    অথবা, যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ ব্যাখ্যা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২২]
  • 5★ ৯৩. মূল বিন্দু দিয়ে গমন করে এরূপ একটি যোগান রেখা অঙ্কন কর এবং তার স্থিতিস্থাপকতা নির্ণয় কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০১৯]
  • 3★ ৯৪. টীকা ক. চাহিদার দাম/ মূল্য স্থিতিস্থাপকতা খ. চাহিদার আয় স্থিতিস্থাপকতা

অধ্যায় ০৫ ‣ উপযোগ তত্ত্ব

পাঠ ০১ : উপযোগ মতবাদ, প্রান্তিক গড় ও মোট উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক, সমপ্রান্তিক উপযোগ বিধি

  • 5★ ৯৫. উপযোগ কাকে বলে?
  • 5★ ৯৬. মার্শলীয় উপযোগ তত্ত্বের অনুমিত শর্তগুলো বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • 3★ ৯৭. মোট উপযোগ কাকে বলে?
  • 5★ ৯৮. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর। [জা.বি. (অনার্স) ২০১৩, ব্যব. ২০১৪]
  • 5★ ৯৯. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে?
  • 3★ ১০০. সমপ্রান্তিক উপযোগ বিধি কী?
  • 7★ ১০১. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, ফি. '১৪]
  • 7★ ১০২. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৩, '২২, ব্যব. '১৪, '১৬, ফি. '১৬]
    অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা আলোচনা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৯]
    অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৮, '২০, '২৪]
  • 7★ ১০৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, ফি. '১৬]

পাঠ ০২ : নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ মানচিত্র ও বাজেট রেখা

  • 7★ ১০৪. নিরপেক্ষ রেখা কী? [জা.বি. (অনার্স) ২০১১, '১৩; হিবি. '১৮, ব্যব. '১৫, ফি. '১৬]
    অথবা, নিরপেক্ষ রেখা কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 7★ ১০৫. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৩, '২২, ব্যব. '১৫, '১৯, ফি. '১৬, '১৭]
    অথবা, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
  • 7★ ১০৬. নিরপেক্ষ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২১]
  • 5★ ১০৭. নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?
  • 5★ ১০۸. বাজেট রেখার ধারণাটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ২০১২, হিবি. '১৬, ব্যব. '১৪]
    অথবা, বাজেট রেখা কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ১০৯. বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ। বাজেট রেখার স্থানান্তর ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
    অথবা, বাজেট রেখার বৈশিষ্ট্য কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
    অথবা, বাজেট রেখা স্থানান্তরের কারণগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ১১০. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লেখ。
    অথবা, নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 7★ ১১১. নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ২০২০]

পাঠ ০৩ : দাম প্রভাব, আয় প্রভাব ও পরিবর্তক প্রভাব

  • 5★ ১১২. দাম প্রভাব বলতে কী বুঝ?
  • 5★ ১১৩. আয় প্রভাব বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ২০১১, '১২, ব্যব. '১৬, ফি. '১৫]
  • 5★ ১১৪. দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ কর। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৭]
  • 7★ ১১৫. পরিবর্তক প্রভাব কাকে বলে? [জা.বি. (অনার্স) ফি. ২০১৭, হিবি. '২২]
  • 5★ ১১৬. দাম প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের মধ্যে সম্পর্ক আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬]
    অথবা, দেখাও যে, দাম প্রভাব = আয় প্রভাব + পরিবর্তক প্রভাব। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 7★ ১১৭. প্রমাণ কর যে, দাম প্রভাব = আয় প্রভাব + পরিবর্তক প্রভাব। [জা.বি. (অনার্স) ফি. ২০১৭, হিবি. '২২]
    অথবা, দাম প্রভাব, আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবের সম্পর্ক ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬]

পাঠ ০৪ : স্বাভাবিক, নিকৃষ্ট ও গিফেন দ্রব্য ও এদের রেখার আকৃতি

  • 5★ ১১৮. স্বাভাবিক পণ্য, নিকৃষ্ট পণ্য এবং গিফেন পণ্যের বর্ণনা দাও।
  • 7★ ১১৯. "সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য কিন্তু সব নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়" -ব্যাখ্যা কর।
  • 3★ ১২০. টীকা ক. প্রান্তিক উপযোগ খ. নিরপেক্ষ রেখা গ. নিরপেক্ষ মানচিত্র

অধ্যায় ০৬ ‣ উৎপাদন ও ব্যয় (খরচ) তত্ত্ব

পাঠ ০১ : উৎপাদন, উৎপাদনের উপাদান ও উৎপাদন অপেক্ষক

  • 5★ ১২১. উৎপাদনের বিভিন্ন ধারণা ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৫]
  • 7★ ১২২. উৎপাদনের মূল উপকরণগুলো বর্ণনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০১৯]
    অথবা, উৎপাদনের উপকরণসমূহ বর্ণনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২৩; হিবি. '২৪]
  • 7★ ১২৩. উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ২০১১, ব্যব. ২০১৯]
    অথবা, উৎপাদন অপেক্ষক কাকে বলে? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 5★ ১২৪. উৎপাদন অপেক্ষকের গুরুত্ব আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ১২৫. উৎপাদন তত্ত্ব কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 5★ ১২৬. প্রযুক্তিগত পরিবর্তন বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '২১]
  • 5★ ১২৭. উৎপাদন অপেক্ষকের ওপর প্রযুক্তিগত উন্নতির প্রভাব উল্লেখ কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
    অথবা, উৎপাদন অপেক্ষকের ওপর প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 7★ ১২৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয়।- ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, ব্যব. '১৭]
  • 7★ ১২৯. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৭, '১৯, হিবি. '১৭, '১৯, '২১]
  • 5★ ১৩০. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কী? বিধিটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]

পাঠ ০২ : উপযোগ মতবাদ

  • 5★ ১৩১. সমখরচ বা ব্যয় রেখা কী?
  • 5★ ১৩২. সমউৎপাদন রেখা বলতে কী বুঝ?
  • 7★ ১৩৩. সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) ২০১২, হিবি. ২০১৬ ফি. '১৪, '১৭]
    অথবা, সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কী? [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০১৮]
    অথবা, সম-উৎপাদন রেখার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 5★ ১৩৪. সমউৎপাদন রেখা ও সমখরচ রেখার মধ্যে পার্থক্যগুলো লেখ। [জা.বি. (অনার্স) ২০১১]
  • 7★ ১৩৫. সমখরচ রেখা ও সমউৎপাদন রেখার সাহায্যে কীভাবে উৎপাদনের ভারসাম্য নির্ধারিত হয়? ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৯]
    অথবা, উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে খরচ সর্বনিন্মকরণ পরিস্থিতি আলোচনা কর।
  • 5★ ১৩৬. সমানুপাতিক উৎপাদন বিধি কী? ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
    অথবা, সমানুপাতিক উৎপাদন বিধি কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
    অথবা, সমানুপাতিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ১৩৭. সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '১৯]

পাঠ ০৩ : দীর্ঘমেয়াদি স্বল্পমেয়াদি অপেক্ষক ও মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, মাত্রাগত উৎপাদন বিধি

  • 5★ ১৩৮. মাত্রাগত উৎপাদন কাকে বলে? [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০১৯]
  • 5★ ১৩৯. মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ দেখাও। [জা.বি. (অনার্স) ফি. ২০১৭]
  • 7★ ১৪০. মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, ব্যব. '১৬, ফি. '১৫]

পাঠ ০৪ : পরিবর্তনশীল ও স্থির ব্যয়

  • 5★ ১৪১. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ২০১২, ব্যব. '১৪]
  • 5★ ১৪২. স্থির ব্যয় কীভাবে ফার্মের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রভাবিত করে? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]

পাঠ ০৫ : গড়, প্রান্তিক ও মোট ব্যয় এবং বিভিন্ন ব্যয় রেখার আকৃতি

  • 5★ ১৪৩. গড় স্থির ব্যয় বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ২০১২]
  • 5★ ১৪৪. গড় পরিবর্তনশীল ব্যয় বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) ২০১২]
  • 5★ ১৪৫. প্রান্তিক ব্যয় কী? [জা.বি. (অনার্স) ২০১০]
  • 7★ ১৪৬. মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও। [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৬, হিবি. '১৭, '২৩]
    অথবা, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৪৭. স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন 'U' আকৃতির হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, ব্যব. '১৮, ফি. '১৭]
    অথবা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কী কী কারণে U আকৃতির হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৪৮. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর। [জা.বি. (অনার্স) ২০১১, ব্যব. '১১, '১৪, ফি. '১৫]
    অথবা, স্বল্পকালীন গড় ব্যয় এবং দীর্ঘকালীন গড় ব্যয়ের মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 5★ ১৪৯. ব্যয় সংকোচন কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '১৯]
  • 7★ ১৫০. অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৯]
  • 3★ ১৫১. টীকা ক. উৎপাদন তত্ত্ব খ. উৎপাদন বিধি গ. মাত্রাগত উৎপাদন ঘ. প্রান্তিক ব্যয়

অধ্যায় ০৭ ‣ বাজার কাঠামো এবং ভারসাম্য দাম ও উৎপাদন স্তর নির্ধারণ

পাঠ ০১ : বাজার, কাঠামো ও বৈশিষ্ট্য

  • 7★ ১৫২. বাজার অর্থনীতি বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২২, ফি. '১৫]
    অথবা, মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '১৯]
  • 7★ ১৫৩. বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লেখ। [জা.বি. (অনার্স) ২০১১, '১৩, হিবি. '২১, '২২]
    অথবা, বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '১৮]
  • 5★ ১৫৪. বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর。
    অথবা, বাজার অর্থনীতির সুবিধাসমূহ কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
    অথবা, বাজার অর্থনীতির সুবিধাসমূহ লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • 7★ ১৫৫. বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '১৯]
    অথবা, বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনে সরকার কী কী সিদ্ধান্ত গ্রহণ করেছে? ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৭]
  • 5★ ১৫৬. মুদ্রার বা অর্থের কার্যাবলি আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, ফি. ২০১৭]
    অথবা, মুদ্রার কার্যাবলি বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]

পাঠ ০২ : পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণপ্রতিযোগিতামূলক বাজার, বিভিন্ন বাজারের ভারসাম্য দাম ও উৎপাদন পরিমাণ

  • 7★ ১৫৭. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? [জা.বি. (অনার্স) ২০১০, ফি. '১৪]
    অথবা, বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার কী? [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৯]
    অথবা, পূর্ণ প্রতিযোগিতা কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 7★ ১৫৮. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, ব্যব. ২০১৪, ফি. '১৬, '১৭]
    অথবা, পূর্ণ-প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
    অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্তাবলি লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০২১, '২৩]
  • 5★ ১৫৯. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের সীমাবদ্ধতা আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 7★ ১৬০. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ২০১৪, ব্যব. '১৫, '১৭, হিবি. '১৮, '১৯, ফি. '১৫, '১৭]
    অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
    অথবা, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 7★ ১৬১. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়? [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৫, '১৭, হিবি. '২১]
    অথবা, "স্বল্পকালে কোনো ফার্ম লোকসান নিয়েও পণ্য উৎপাদন করতে পারে"-ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৪]
  • 5★ ১৬২. একচেটিয়া বাজার কাকে বলে? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '১৯]
  • 5★ ১৬৩. একচেটিয়া কারবারের সুবিধাসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • 7★ ১৬৪. একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
    অথবা, একচেটিয়া কারবারের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • 7★ ১৬৫. একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা বিশ্লেষণ কর। [জা.বি. (অনার্স) ২০১৩, হিবি. '১৮]
    অথবা, একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৬৬. একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না?
    অথবা, একচেটিয়া কারবারে কোন যোগান রেখা নেই। ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭]
  • 5★ ১৬৭. সরকার সৃষ্ট একচেটিয়ার উদাহরণ দাও। একাধিপত্য তৈরি করা কি অগত্যা খারাপ পাবলিক পলিসি? ব্যাখ্যা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২১]
  • 7★ ১৬৮. কেন গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৯]
  • 7★ ১৬৯. কোন দৃষ্টিকোণ হতে পূর্ণপ্রতিযোগী ফার্ম দাম গ্রহণকারী এবং একচেটিয়া ফার্ম দাম নির্ধারণকারী? [জা.বি. (অনার্স) ২০১১]
    অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 7★ ১৭০. একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন?
    অথবা, একচেটিয়া কারবারের মূল্য কী সর্বদাই প্রতিযোগিতামূলক বাজারের মূল্য অপেক্ষা অধিক হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭]
  • 5★ ১৭১. প্রমাণ কর যে, একচেটিয়া কারবারে MR = 1/2 AR। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '২০]
  • 7★ ১৭২. পূর্ণপ্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '২০, ব্যব. '১৪, '১৫, ফি. '১৬]
    অথবা, পূর্ণপ্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে ব্যবধান দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
    অথবা, পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 5★ ১৭৩. ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্যসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
    অথবা, ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্যগুলো কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '১৯]
  • 5★ ১৭৪. অলিগোপলি বাজার কাকে বলে? [জা.বি. (অনার্স) ব্যব. ২০১৪]
    অথবা, অলিগোপলি কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৭৫. অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০, ফি. '১৫]
    অথবা, অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 5★ ১৭৬. ডাম্পিং কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • 5★ ১৭৭. বণ্টনের আধুনিক তত্ত্বটি আলোচনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২০]
  • 7★ ১৭৮. বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৭, '২৪, ফি. '১৭]
    অথবা, বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ বিশ্লেষণ কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • 7★ ১৭৯. প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে উপকরণের মূল্য নির্ধারিত হয়? ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
    অথবা, প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে উপকরণের মূল্য নির্ধারিত হয়? আলোচনা কর।
  • 5★ ১৮০. কাম্য প্লান্ট কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 5★ ১৮১. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '২২]
  • 5★ ১৮২. নিখুঁত প্রতিযোগিতার অধীনে দীর্ঘমেয়াদে শিল্পের ভারসাম্য বর্ণনা কর। [ঢা.বি. (অধিভুক্ত) হিবি. ২০২১]

পাঠ ০৩ : মূল্যবৈষম্যকরণ এবং বিকৃতি

  • 5★ ১৮৩. মূল্য বৈষম্যকরণ কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 5★ ১৮৪. "কখন দাম বৈষম্য লাভজনক এবং কখন তা নয়"- আলোচনা কর।
  • 3★ ১৮৫. টীকা ক. একচেটিয়া বাজার খ. অলিগোপলি বাজার গ. ডাম্পিং ঘ. কার্টেল

অধ্যায় ০৮ ‣ বণ্টন তত্ত্ব

পাঠ ০১ : উৎপাদনের উপকরণ এবং এর মূল্য নির্ধারণ : মজুরি, খাজনা, সুদ ও মুনাফা

  • 5★ ১৮৬. মজুরি কাকে বলে? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 5★ ১৮৭. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি সম্পর্কে আলোচনা কর。
    অথবা, মজুরি কত প্রকার? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬]
  • 5★ ১৮৮. প্রকৃত মজুরির নির্ধারকসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
    অথবা, প্রকৃত মজুরি কী কী বিষয়ের ওপর নির্ভর করে? [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
  • 7★ ১৮৯. বিভিন্ন পেশায় মজুরির তারতম্যের কারণসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৬, হিবি. '১৮, '২১]
    অথবা, মজুরির তারতম্যের কারণসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 5★ ১৯০. একই পেশায় মজুরির হারের পার্থক্যের কারণসমূহ বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৯১. পুরুষ অপেক্ষা নারী শ্রমিকের মজুরি কম কেন? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
    অথবা, নারী ও পুরুষের মজুরির পার্থক্যের কারণসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 5★ ১৯২. খাজনা ও দামের মধ্যে পার্থক্য লেখ। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯, '২৪]
  • 7★ ১৯৩. রিকার্ডোর খাজনা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '১৭, '১৯, '২১, '২৪]
    অথবা, ভূমির খাজনা বা ভূমির আয় নির্ধারণের ক্ষেত্রে রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৪, '১৬, '১৭]
  • 5★ ১৯৪. সুদ কেন দেওয়া হয়? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 5★ ১৯৫. মোট সুদ ও নিট সুদ কী? [জা.বি. (অনার্স) ফি. ২০১৯]
  • 5★ ১৯৬. মোট সুদ ও নিট সুদের পার্থক্য নির্ণয় কর। [জা.বি. (অনার্স) ২০১০; হিবি. '১৭, ফি. '১৬]
    অথবা, মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য বর্ণনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৯৭. সুদের হারের বিভিন্নতার কারণগুলো আলোচনা কর। [জা.বি. (অনার্স) ফি. ২০১৯]
    অথবা, সুদের হারের তারতম্যের কারণসমূহ ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ১৯৮. 'মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার'- ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬, '২১, '২৪]
  • 5★ ১৯৯. মোট মুনাফা ও নিট মুনাফার মধ্যে পার্থক্য দেখাও। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৯]
  • 7★ ২০০. মূলধন বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮, '২২]
    অথবা, মূলধন কাকে বলে? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০]
  • 7★ ২০১. মূলধন গঠনের উপাদানসমূহ আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২২]
  • 7★ ২০২. অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪, '১৮, '২১]
  • 5★ ২০৩. মূলধন ও বিনিয়োগের মধ্যকার পার্থক্যসমূহ কী কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 5★ ২০৪. ভূমির গতিশীলতা বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২০, '২২]
  • 7★ ২০৫. উৎপাদনের উপাদান হিসেবে ভূমির গুরুত্ব আলোচনা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০২০, '২২]
  • 5★ ২০৬. অনুপার্জিত আয় ধারণাটি ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]

পাঠ ০২ : মূল্য নির্ধারণে উপাদান তত্ত্ব : নিওক্ল্যাসিকাল তত্ত্ব

  • 5★ ২০৭. শ্রমের যোগান বলতে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২৩]
  • 5★ ২০৮. শ্রমের যোগান মূলত কী কী বিষয়ের ওপর নির্ভর করে? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৮]
  • 7★ ২০৯. শ্রমের যোগান রেখা কখন পশ্চাদগামী হয়? [জা.বি. (অনার্স) ২০১২, হিবি. '১৯, ফি. '১৫]
  • 5★ ২১০. শ্রম বাজার কাকে কী বুঝ? [জা.বি. (অনার্স) হিবি. ২০২১]
    অথবা, শ্রম বাজার কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৪]
  • 5★ ২১১. শ্রম বাজার বৈষম্য কী? বৈষম্য দূরীকরণের উপায় কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৬]
  • 5★ ২১২. শ্রমিক শোষণ কী? [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫]
  • 5★ ২১৩. পূর্ণপ্রতিযোগিতায় শ্রম শোষণ নেই। -ব্যাখ্যা কর। [জা.বি. (অনার্স) হিবি. ২০১৫, '২০]
  • 3★ ২১৪. টীকা ক. মজুরি খ. খাজনা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join