HSC Chemistry 1st Paper CQ & MCQ Guide: এ প্লাস (A+) পাওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক (HSC) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল বা এ প্লাস (A+) নিশ্চিত করতে হলে সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ)—উভয় অংশেই সমানভাবে ভালো করতে হবে। একটি অংশে ভালো করে অন্যটিতে পিছিয়ে পড়লে মোট জিপিএ (GPA)-তে তার নেতিবাচক প্রভাব পড়ে।
তোমাদের এই প্রস্তুতিকে শতভাগ নিখুঁত, নির্ভুল এবং গোছানো করতে আমরা প্রকাশ করেছি রসায়ন প্রথম পত্র অধ্যায়ভিত্তিক সৃজনশীল ও বহুনির্বাচনি গাইড। এই গাইডগুলোতে বিগত সালের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, টপিক বিশ্লেষণ, কনসেপচুয়াল প্রশ্ন এবং গাণিতিক সমস্যার সহজ সমাধান দেওয়া হয়েছে।
CQ ও MCQ—উভয় গাইড কেন পড়বে?
- সৃজনশীল (CQ) প্রস্তুতি: পরীক্ষার ৫০ নম্বর থাকে সৃজনশীল অংশে। আমাদের CQ গাইডে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, গাণিতিক সমস্যা এবং বোর্ড প্রশ্নের বিশ্লেষণধর্মী সমাধান দেওয়া আছে, যা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে।
- বহুনির্বাচনি (MCQ) প্রস্তুতি: ২৫ নম্বরের এই অংশে ভালো করতে হলে শর্টকাট টেকনিক এবং প্রতিটি লাইনের খুঁটিনাটি জানা প্রয়োজন। আমাদের MCQ গাইডে ব্যাখ্যামূলক সমাধান এবং Nice to know ইনফরমেশন যুক্ত করা হয়েছে, যা দ্রুত উত্তর করতে সাহায্য করবে।
CQ এবং MCQ গাইডের বিস্তারিত পোস্ট লিংক
নিচের টেবিল থেকে আপনার প্রয়োজনীয় অংশের (CQ অথবা MCQ) ডানপাশের আইকনে ক্লিক করে বিস্তারিত পোস্ট এবং পিডিএফ সংগ্রহ করে নিন।
উভয় গাইড ভালোভাবে অধ্যয়ন করলে রসায়নে তোমার প্রস্তুতি শতভাগ সম্পূর্ণ হবে। সবার জন্য শুভকামনা!
