এইচএসসি রসায়ন ২য় পত্র পাঠ্যবই ( HSC Chemistry 2nd Paper PDF)

Ahsan

 রসায়ন ২য় পত্র পাঠ্যবই পিডিএফ 

এইচএসসি রসায়ন ২য় পত্র পাঠ্যবই ( HSC Physics 2nd Paper PDF)

এইসএসসি পরীক্ষার প্রস্তুতিতে পাঠ্যবই এর গুরুত্ব

এইসএসসি পরীক্ষা শিক্ষাব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর, যা উচ্চশিক্ষার দরজা উন্মুক্ত করে দেয়। এ পরীক্ষায় সফলতা অর্জনের জন্য কেবল মুখস্থ নয়, বরং সুপরিকল্পিত প্রস্তুতি অপরিহার্য। আর সেই প্রস্তুতিকে সহজ ও কার্যকর করে তোলে একটি সমৃদ্ধ পাঠ্যবই। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রসায়ন ২য় পত্র পাঠ্যবই ।

এইচএসসি রসায়ন ২য় পত্র (Chemistry 2nd Paper) পাঠ্যবই

শ্রেণি: একাদশ–দ্বাদশ (Class 11–12)
বিষয় কোড: ১৭৫
বিষয়: রসায়ন ২য় পত্র  ( Chemistry 2nd Paper) ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারী
বিভাগ: বিজ্ঞান
PDF ফরম্যাট: সম্পূর্ণ (ফ্রি ডাউনলোডযোগ্য)

​কেন মূল পাঠ্যবই পড়া জরুরি?

​রসায়ন ২য় পত্রে অনেক জটিল বিক্রিয়া এবং সংকেত থাকে যা মূল পাঠ্যবই ছাড়া বোঝা কঠিন। পাঠ্যবই অনুসরণ করার সুবিধাগুলো হলো:

​১. প্রতিটি বিক্রিয়া এবং সংকেতের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়।
২. সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূল বইয়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত থাকে।
৩. প্রতিটি অধ্যায়ের অনুশীলনী সমাধান করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
৪. ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মূল বইয়ের খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্তে রাখা অপরিহার্য।

পিডিএফ ডাউনলোড এবং ব্যবহারের নিয়ম

​আপনারা যারা রসায়ন ২য় পত্রের মূল বইটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চান, তারা নিচের লিংকে ক্লিক করে আমাদের সংগ্রহ থেকে ডাউনলোড করতে পারেন। এই ডিজিটাল সংস্করণটি আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে যেকোনো সময় পড়তে পারবেন।

গ্রুপ V- ও গ্রুপ-VI-এর মৌলসমূহের রসায়ন: অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ও সালফারের উৎস (বিশেষত অক্সাইড এবং সালফাইড); নাইট্রোজেনের সাথে ফসফরাস এবং অক্সিজেনের সাথে সালফারের ভৌত ও রাসায়নিক ধর্মের তুলনা; পর্যায় সারণিতে অবস্থান ও গঠনের ভিত্তিতে এ সকল মৌলের রাসায়নিক ধর্মের ব্যাখ্যা; অক্সাইডসমূহ; ধাতব সালফাইড; এ্যামোনিয়া, নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিডের শিল্প উৎপাদন পদ্ধতি; NO₂, NO, SO এবং SO আয়নের গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহ; কৃষিবিজ্ঞানে নাইট্রোজেন ও ফসফরাসের যৌগের গুরুত্ব; অক্সাইড, সালফাইড এবং সালফিউরিক এসিডের গুরুত্ব; পরিবেশের উপর কতিপয় নাইট্রোজেন ও সালফার যৌগের প্রভাব।

গ্রুপ-VII মৌলসমূহের রসায়ন: উৎস; ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ; এ সকল মৌলের আয়নীকরণ শক্তি,
ইলেকট্রন আসক্তি, বন্ধন বিযোজন এনথালপি ও পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন প্রবণতা; জারক হিসেবে তাদের বিক্রিয়া; হ্যালাইড লবণের সাথে সালফিউরিক এসিডের বিক্রিয়া; বিভিন্ন হ্যালোজেন যৌগের ধর্মের পার্থক্য; হাইড্রোজেন হ্যালাইডসমূহের বিক্রিয়া; ক্লোরিনের বিভিন্ন জারণ অবস্থা; ক্লোরিনের অসামঞ্জস্যতা বিক্রিয়া; ক্লোরিন ও অন্যান্য হ্যালোজেনের ব্যবহার; ক্ষারশিল্পে ক্লোরিনের যৌগসমূহের গুরুত্ব; কৃষিবিজ্ঞানে এবং পরিবেশের উপর ক্লোরিন যৌগসমূহের প্রভাব।

d-ব্লক মৌলসমূহের রসায়ন (Sc থেকে Zn): d-ব্লক মৌলের সংজ্ঞা, ধাতু ও তাদের সরল আয়নের ইলেকট্রন বিন্যাস; আকরিক থেকে ধাতু নিষ্কাশন; d-ব্লক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম; ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম-এর বিভিন্ন জারণ অবস্থা এবং তাদের পারস্পরিক রূপান্তরের পদ্ধতি; Fe2+ ও Fe3+ আয়নদ্বয়ের পারস্পরিক রূপান্তর পদ্ধতি; লৌহের অনার্দ্র ক্লোরাইডগুলোর অন্তত একটি করে প্রস্তুত-পদ্ধতি; পরিবর্তনশীল যোজ্যতার প্রেক্ষিতে অবস্থান্তর মৌল ও তাদের যৌগসমূহের বিভিন্ন শিল্প পদ্ধতিতে অনুঘটকরূপে কাজ করা।

জৈব রসায়নের সূচনা: রাসায়নিক বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব; সমযোজী বন্ধনের প্রকারভেদ; পারমাণবিক অরবিটাল সংকরণ; কার্বনের চতুর্যোজ্যতা; অ্যালিফেটিক জৈব যৌগে বর্তমান বন্ধনের স্থানিক বিন্যাস; অ্যালিফেটিক জৈব যৌগের ত্রিমাত্রিক গঠন; সমগোত্রীয় শ্রেণী; কার্যকরী মূলক, জৈব যৌগের নামকরণের নিয়মাবলি (জেনেভা পদ্ধতিতে); জৈব বিক্রিয়ার প্রকারভেদ ও বিক্রিয়াসমূহের কয়েকটি দিক যেমন সুষম বিভাজন; বিষম বিভাজন; কার্বানায়ন; কার্বোনিয়াম আয়ন ইত্যাদি; সমাণুতা ও এর প্রকারভেদ

হাইড্রোকার্বন: হাইড্রোকার্বনের প্রকারভেদ-অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন; অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ; অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন; এদের উৎস, সাধারণ প্রস্তুত প্রণালী, ব্যবহার, গঠন ও বন্ধনের উপর ভিত্তি করে এদের ভৌত ও রাসায়নিক সক্রিয়তা; অ্যারোমেটিক হাইড্রোকার্বন-বেনজিন, টলুইনের উৎস, প্রস্তুত প্রণালী, ব্যবহার এবং সঞ্চরণশীল পাই (গ) ইলেকট্রনের উপর ভিত্তি করে এদের রাসায়নিক ধর্ম; অ্যালকিনের যুত পলিমারের প্রস্তুতি ও ধর্ম; সুষম বিভাজন প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, বিষম বিভাজন ইলেকট্রটন আকর্ষী যুত বিক্রিয়া এবং বিষম বিভাজন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল।

অ্যালিফেটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক: হ্যালোজেনো অ্যালকেনের সংজ্ঞা, প্রকারভেদ ও নামকরণ; এদের প্রস্তুতি ও ব্যবহার; বন্ধন ও গঠনের ভিত্তিতে ইহাদের ভৌত ও রাসায়নিক ধর্ম, হ্যালোজেনো অ্যালকেনের বিক্রিয়া ক্রম, বিষম নিউক্লিও আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল।

অ্যালকোহল, ফেনল ও ইথারসমূহ: অ্যালকোহলের সংজ্ঞা, প্রকারভেদ ও নামকরণ; অ্যালকোহলের দুইটি বা তিনটি প্রস্তুত প্রণালী এবং শিল্পোৎপাদন প্রণালী; অ্যালকোহলের ব্যবহার এবং গঠন ও বন্ধন প্রকৃতির ভিত্তিতে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম; প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি অ্যালকোহলের পার্থক্যসূচক বিক্রিয়া; ফেনল-এর প্রস্তুতি, ধর্ম; রাসায়নিক বিক্রিয়া ও ব্যবহার; অ্যালকোহল ও ফেনলের পার্থক্যসূচক বিক্রিয়া; ইথার-এর প্রস্তুতি ও ব্যবহার; ইথারের সাথে অ্যালকোহল ও ফেনলের গাঠনিক সম্পর্ক।

অ্যালডিহাইড ও কিটোন: কার্বনাইল যৌগসমূহের সংজ্ঞা, এদের অ্যালডিহাইড ও কিটোন হিসেবে শ্রেণীকরণ, কার্বনাইল গ্রুপের ইলেকট্রনীয় গঠন; কার্বনাইল গ্রুপে কেন্দ্রাকর্ষী আক্রমণ; ইথান্যাল, প্রোপান্যাল, অ্যারোমেটিক অ্যালডিহাইড ও কিটোনের একটি বা দুইটি করে প্রস্তুত প্রণালী; গঠন ও বন্ধন প্রকৃতির ভিত্তিতে এদের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম।
জৈব এসিড ও এদের জাতকসমূহ: জৈব এসিডের শ্রেণীবিন্যাস ও নামকরণ; জৈব এসিডের সক্রিয়তা ও অম্লত্ব; গঠন ও বন্ধন প্রকৃতির ভিত্তিতে এদের ভৌত ধর্ম, বিক্রিয়ার সাধারণ শর্তের পরিপ্রেক্ষিতে রাসায়নিক ধর্ম, প্রস্তুতি ও শিল্পোৎপাদন প্রণালী; পলিএস্টার, সাবান, ডিটারজেন্ট, পলিঅ্যামাইড (নাইলন) এবং ইউরিয়ার প্রস্তুতি সংক্রান্ত রসায়ন এবং এদের ব্যবহার।

অ্যামিনসমূহ: অ্যামিনের সংজ্ঞা ও প্রকারভেদ; অ্যামোনিয়া, মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন ও ফিনাইল অ্যামিনের ক্ষারকত্বের তুলনামূলক ব্যাখ্যা; অ্যালিফেটিক অ্যামিন, ফিনাইল অ্যামিন ও ডায়াজোনিয়াম লবণের একটি বা দুইটি প্রস্তুত প্রণালী; গঠন ও বন্ধন প্রকৃতির ভিত্তিতে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম। বায়োঅণুসমূহের রসায়ন: প্রাকৃতিক পলিমারের শ্রেণীবিভাগ এবং এদের গুরুত্ব; পলিস্যাকারাইড ও প্রোটিনের আর্দ্রবিশ্লেষণে উদ্ভূত জৈব যৌগের আলোচনা। DNA এবং RNA এর সহজ সংক্ষিপ্ত আলোচনা।

জৈব যৌগের বিশোধন ও বিশ্লেষণ: জৈব যৌগ বিশোধন ও বিশুদ্ধতা পরীক্ষার বিভিন্ন পদ্ধতি; যৌগে উপস্থিত মৌলসমূহের জন্য আঙ্গিক ও মাত্রিক বিশ্লেষণ; স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়; কার্যকরী মূলকের এবং বিভিন্ন সদৃশ যৌগের পার্থক্যকরণের রাসায়নিক পদ্ধতিসমূহ।

রসায়ন ২য় পত্র পাঠ্যবই 

ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারী

📥 PDF ডাউনলোড করুন  

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join