অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি অধ্যায়-৩ যোগান ও চাহিদার মৌলিক উপাদান Guide PDF

Ahsan

অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ ব্যষ্টিক অর্থনীতি Micro Economics এর অধ্যায়-৩ যোগান ও চাহিদার মৌলিক উপাদান [Basic Elements of Supply and Demand] Guide PDF

অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ ব্যষ্টিক অর্থনীতি Micro Economics এর অধ্যায়-৩ যোগান ও চাহিদার মৌলিক উপাদান [Basic Elements of Supply and Demand] Guide PDF

অনার্স ১ম বর্ষের (Honours 1st Year) শিক্ষার্থীরা তোমরা যারা ব্যবস্থাপনা (Management), মার্কেটিং (Marketing), ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking) বিভাগে পড়াশোনা করছো, তাদের সবার জন্যই ব্যষ্টিক অর্থনীতি (Microeconomics) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক বিষয়। ব্যবসা শিক্ষার ছাত্র হিসেবে এই অধ্যায়টি বোঝা তোমাদের জন্য বাধ্যতামূলক। চলো, আজ এই অধ্যায়ের বিগত বছরে আসা প্রশ্নের উত্তর  এবং পরিক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে একটি বিশেষ পিডিএফ (PDF) গাইড তৈরি করা হয়েছে । চলেন তার আগে কয়েকটা প্রশ্ন ও ইত্র দেখে নেওয়া যাক আর এই প্রশ্ন উত্তরের পর  অধ্যায়-৩ যোগান ও চাহিদার মৌলিক উপাদান এর গাইড পিডিএপ দেওয়া আছে ।

প্রশ্ন ৩.০১। চাহিদা বলতে কী বুঝায়? অথবা, চাহিদার সংজ্ঞা দাও। অথবা, চাহিদা কী?

উত্তর: ভূমিকা: সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমন-

১. কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা।

২. দ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ অর্থাৎ ক্রয়ক্ষমতা এবং

৩. ঐ অর্থ ব্যয় করার ইচ্ছা বা মনমানসিকতা থাকতে হবে।

চাহিদার সংজ্ঞা: সাধারণত কোনো দ্রব্য পাওয়া বা ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি একটি বিশেষ অর্থ বহন করে। কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদার সংজ্ঞা প্রদান করেন। যেমন-

অধ্যাপক পেনসন (Penson)-এর মতে, "কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার প্রবল সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।"

অর্থনীতিবিদ বেনহাম (Benham) এর মতে, "কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তকে ঐ দ্রব্যের চাহিদা বলে।"

অধ্যাপক র‍্যাগান এবং থমাস (Ragan and Thomas) এর মতে,, "চাহিদার পরিমাণ হলো সে পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক।" 7י

উপসংহার: উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায়, অর্থনীতিতে চাহিদাকে সুনির্দিষ্টকরণের প্রয়োজনে চাহিদার প্রচলিত সংজ্ঞা দাঁড়ায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তাকে চাহিদা বলে।

প্রশ্ন ৩.০৩॥ চাহিদা অপেক্ষকের বৈশিষ্ট্য আলোচনা কর। [জ.বি. ২০২৪ (ব্যবস্থাপনা)।

উত্তর: দুটি পরিবর্তনশীল রাশি বা চলক যখন নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ, সেই সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। চাহিদা অপেক্ষক এর বৈশিষ্ট্যগুলো নিয়ে ব্যাখ্যা করা হলো:

১. ব্যক্তিগত পর্যায়ে চাহিদা অপেক্ষক কোন ব্যক্তির নির্দিষ্ট দ্রব্যের চাহিদা ও দ্রব্যের মূল্যের উপর নির্ভরশীলতার সম্পর্ককে ব্যক্তিগত পর্যায়ে চাহিদা অপেক্ষক বলে। কতক ব্যক্তির সামষ্টিক চাহিদা একত্রে প্রকাশ করাকে সামষ্টিক চাহিদা অপেক্ষক বলে। যাকে বাজার চাহিদা অপেক্ষকও বলে। একজন ব্যক্তির চাহিদা অপেক্ষক একান্ত ব্যক্তিগত। বাজার চাহিদা অপেক্ষক ব্যক্তি চাহিদা অপেক্ষকের সমন্বয়ে গঠিত, যা ব্যক্তি চাহিদা অপেক্ষক থেকে ভিন্ন। একইভাবে ফার্মসমূহের চাহিদা অপেক্ষকের সমষ্টিকে বাজার চাহিদা অপেক্ষক বলে। ব্যক্তি চাহিদা অপেক্ষকে একটি মাত্র চাহিদা রেখা বিবেচিত কিন্তু ঝুজায় চাহিদা অপেক্ষককে অনেকগুলো চাহিদা রেখা অঙ্কন করে একত্রে কল্পনা করা হয়।২. দ্রব্যের প্রকৃতি অনুযায়ী চাহিদা অপেক্ষক প্রকাশ পায়। কোন নির্দিষ্ট দ্রব্যের মূল্যের সাথে ঐ দ্রব্যের চাহিদার সম্পর্ককে মূল্য চাহিদা অপেক্ষক বলে। আবার অন্যান্য অবস্থা স্থির থেকে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক বিবেচনা করা হয়।

৩. চাহিদা অপেক্ষকে সময়ের গুরুত্ব। চাহিদা অণেক্ষক নির্ণয়ে 'সময়' একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন নির্দিষ্ট সময়ের চাহিদা অপেক্ষক এবং সময় ব্যবধানের প্রেক্ষিতে চাহিদা অপেক্ষকের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত বছরের কোন এক সময়ে চাহিদা অপেক্ষক যেমন হয় বছরের অন্য সময় চাহিদা অপেক্ষক ভিন্ন হয়।

৪. বাস্তব ও কাল্পনিক চাহিদা অপেক্ষক ক্রেতা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়ের ক্ষেত্র কল্পনা করল। এ ক্ষেত্রে ক্রেতার এরূপ চাহিদা অপেক্ষককে কল্পিত চাহিদা অপেক্ষক বলে। প্রকৃতপক্ষে বাজারের অবস্থা বুঝে নির্দিষ্ট দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করল তা ক্রেতার জন্য বাস্তব চাহিদা অপেক্ষক।

৫. ব্যক্ত-অব্যক্ত চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক ব্যক্ত ও অব্যক্ত উভয় ধরনের হতে পারে। তা নির্ভর করে চাহিদা। অপেক্ষক কি কি বিষয়ের উপর নির্ভর করে তার উপর। কোন দ্রব্যের চাহিদা যদি কেবলমাত্র সেই দ্রব্যের মূল্যের উপর নির্ভর করে তবে তাকে মূল্য চাহিদা অপেক্ষক বলে। যেমন, ৭ = 20-5P, এখানে ৭. হচ্ছে X দ্রব্যের চাহিদা, P. এর উপর নির্ভরশীল অপেক্ষক। আবার কোন দ্রব্যের চাহিদা অনেকগুলো নির্ধারক বা একাধিক উপাদানের উপর নির্ভরশীল হয় তবে তাকে অব্যক্ত চাহিদা অপেক্ষক বলে। যেমন-(P, P, T, t, Y), এখানে ৭. অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল বলে একে অব্যক্ত চাহিদা অপেক্ষক বলে

৬. চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে মজুত ও প্রবাহ: চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে মজুত ও প্রবাহ বিষয়সমূহ জড়িত থাকে। সময় ব্যবধানের প্রেক্ষিতে চাহিদার পরিমাণ চলমান (Continuity) ধারা প্রবাহিত হলে তাকে চাহিদা প্রবাহ (flow) হিসেবে গণ্য করা হবে। যেমন- কোন স্থানে একাধারে ১৫ দিন ব্যাপী দ্রব্যের চাহিদা হয়। যেমন মুসলিম উম্মার জন্য বাংলাদেশে টঙ্গিতে তিনদিন ব্যাপী বিশ্ব এস্তেমার জন্য চাহিদা প্রবাহ হয়, আবার কোন নির্দিষ্ট দিনের জন্য চাহিদার পরিমাণ বিবেচিত হলে তাকে মজুত (Stock) যারণা হিসেবে অভিহিত করা হয়। যেমন- ইদের পূর্বে বেচাকেনা বেশি হয়। এরূপ চাহিদা Stock ধারণার সাথে সম্পর্কিক।

৭. ব্যক্তিগত ও সামষ্টিক চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষকের ব্যবহার ব্যক্তিগত ও সামষ্টিক দিক থেকে বিবেচিত হতে পারে। প্রধান ব্যবহার হচ্ছে ব্যক্তি পর্যায়ে ক্রেতার চাহিদা অপেক্ষক। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তাবলির প্রেক্ষিতে ক্রেতা হিসেবে বাক্তি কি পরিমাণ দ্রব্য পাওয়ার জন্য প্রস্তুত থাকে ডাই ব্যক্তি চাহিদা অপেক্ষক। ব্যক্তিগত পর্যায়ে চাহিদা অপেক্ষক বিশ্লেষণ করেন মার্শাল তাঁর পরিমাণগত উপযোগ বিশ্লেষণ তত্ত্বে, হিকস-এলেন পর্যায়গত বিশ্লেষণ তত্ত্বে স্যামুয়েলন্স-এর গহন্দ প্রকাশ তত্ত্বেও যাঁদের চাহিদা অপেক্ষক ব্যক্তি ভিত্তিক চিন্তা করা হয়েছে।

অনার্স ১ম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি: অধ্যায়-৩ যোগান ও চাহিদার মৌলিক উপাদান গাইড

📥 PDF ডাউনলোড করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join